শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আখতারের ওপর হামলায় হাসনাত আবদুল্লাহর কড়া প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান তিনি।

পোস্টে হাসনাত লিখেছেন, “হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি। আর এসব উচ্ছিষ্ট, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আখতারকে দমন করতে পারবে?”

তিনি লিখেন, “আওয়ামী দালালদের পক্ষে টকশো আর যুগলবন্দি কলামে যারা ‘সম্মতি’ উৎপাদন করে, তাদেরও কেন প্রত্যাখ্যান করা উচিত — এটা না বুঝলে, কিছুদিন পর এই আক্রমণের শিকার হতে আপনি প্রস্তুত থাকুন।”

এ সময় নিজের একটি পুরোনো স্ট্যাটাস শেয়ার করেন হাসনাত। সেখানে আখতারকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার একটি ছবি সম্বলিত পোস্টে তিনি লিখেন, “আমার ভাই Akhter Hossen এর মুক্তি চাই। যেকোনো বিতর্কের ঊর্ধ্বে থেকে, ডাকসু ইতিহাসে সর্বজন-সমাদৃত ও সফল নেতা আমার ভাই আখতার।”

তিনি লিখেন, “এই ছবি হৃদয়ে ক্রমশ রক্তক্ষরণ করছে। আপনি যে মতের, দলের বা আদর্শেরই হোন না কেন। রশি বেঁধে কোরবানির বাজারে গরু তোলার মতো আখতার ভাইকে কোর্টে তোলার এই ছবি আপনাকে ব্যথিত না করলে, জেনে নিয়েন মজলুমের এই শৃঙ্খলে আপনিও আটকা পরবেন। খুব শীঘ্রই।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আখতারের ওপর হামলায় হাসনাত আবদুল্লাহর কড়া প্রতিক্রিয়া

প্রকাশিত সময় : ০৫:৩৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫