বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১২ অক্টোবর থেকে রাজশাহীতে টাইফয়েডের টিকাদান শুরু

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ১১:০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৬
রাজশাহী নগরীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এবং ১ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে এই কার্যক্রম চলবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরীর শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ২৭৮টি কেন্দ্র ও কমিউনিটি পর্যায়ে ২৪০টি কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদান করা হবে। এ ক্যাম্পেইনের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে সর্বমোট ১ লাখ ৩৫ হাজার ১২৭জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ ক্যাম্পেইনের আওতায় বিনামূল্যে এই টিকা পেতে জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে www.vaxepi.gov.bd ওয়েব সাইটে নিবন্ধন করতে হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১২ অক্টোবর থেকে রাজশাহীতে টাইফয়েডের টিকাদান শুরু

প্রকাশিত সময় : ১১:০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫