শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে নেই ফায়ার সার্ভিস, ১৯ দোকান ভস্মীভূত

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় হাজ্বী ইসমাইল মার্কেটে অগ্নিকাণ্ডে প্রায় ১৯ দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৪ অক্টোবর)  রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের দোকানগুলোর মালিকরা কিছুই রক্ষা করতে পারেননি। ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয়দের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করে বিজিবি সদস্যরাও। তবে গুইমারা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।

গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী বলেন, একটা টায়ারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মাটিরাঙা উপজেলা থেকে ফায়ার সার্ভিস এসে প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করা হয়নি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খাগড়াছড়িতে নেই ফায়ার সার্ভিস, ১৯ দোকান ভস্মীভূত

প্রকাশিত সময় : ১১:১৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫