বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও ভোলাহাট উপজেলায় সাপের কামড়ে মোট তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার ও রবিবার (৪ ও ৫ অক্টোবর) এই দুই দিনে এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে। তবে কি সাপের কামড়ে তাদের মৃত্যু হয়েছে, তা জানা যায়নি।

এর মধ্যে একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপর দুইজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বরেন্দা গ্রামের মহাদেব ওরফে কান্তু কর্মকারের ছেলে সুনীল কর্মকার (৩২), ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের খাড়োবাটরা গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে মো. আজিজুল হক (৪৮) এবং আলালপুর ক্যাম্পপাড়া মো. আওকাত আলীর ছেলে মো. রানাউল ইসলাম (৩১)।

এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুল কাদির সৈকত বলেন, “শনিবার দিবাগত রাতে বাড়িতে শুয়ে ছিলেন সুনীল কর্মকার। এ সময় তাকে বিষাক্ত সাপে কামড় দিলে তিনি চিৎকার চেঁচামেচি করেন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত রামেকে নিয়ে যাচ্ছিলেন। গোদাগাড়ি এলাকায় পৌঁছালে সুনীল মারা যান।” নিহতের স্বজনরা তাকে নিয়ে পরবর্তীতে কবিরাজের শরণাপন্ন হয়েছিলেন বলেও জানান ওসি

অন্যদিকে, ভোলাহাট থানার উপ-পরিদর্শক আব্দুল বারি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হাসান আলী বলেন, ভোলাহাট সদর ইউনিয়নে শনিবার সকালে মাঠে ঘাস কাটতে গিয়ে আজিজুল হক সাপের কামড়ের শিকার হন। ওইদিন রাতে রামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তারা বলেন, শনিবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় রানাউল ইসলামকে সাপে কাটে। পরদিন সকালে পরিবারের সদস্যরা তাকে রামেক হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যেই তিনি মারা যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে ৩ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ১০:১০:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫