গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কারাগারে যাওয়ার পর মন খারাপ হতো সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে এখন আর বন্দিজীবনে মন খারাপ হয় না তাঁর। এমনকি আগামী সংসদ নির্বাচনে ভোটে লড়তে চান বলে জানিয়েছেন তিনি।
বুধবার (৮ অক্টোবর) ঢাকার আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের উদ্দেশে পলক বলেন, সব কিছুরই শেষ আছে। এক সাংবাদিক সামনের নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা জানতে চাইলে পলক ‘হ্যাঁ’ সূচক মাথা নেড়ে আবারও বলেন, সব কিছুরই শেষ আছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























