রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা দৌলা

উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে এই পদে মনোনীত করে।

আজ অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির বোর্ড সভায় তিনি নতুন পরিচালক হিসেবে যোগ দেবেন।

রুবাবা দৌলা হচ্ছেন বিসিবির দ্বিতীয় নারী পরিচালক। এর আগে এনএসসির মনোনয়নে বোর্ডে যোগ দিয়েছিলেন ইশফাক আহমেদ। তবে রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তার মনোনয়ন বাতিল হওয়ায় রুবাবাকে নতুন পরিচালক হিসেবে মনোনীত করা হয়।

রুবাবা দৌলা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি দীর্ঘ ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সময়েই গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল।

কর্পোরেট জগতে সুপরিচিত রুবাবা দৌলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

ব্যক্তিগত জীবনে তিনি শিল্পী কামরুল হাসানের ভাতিজি এবং বিখ্যাত নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমের ভাতিজি। বাংলাদেশে নারীদের বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০০৬ সালে অনন্যা শীর্ষ দশ নারী পুরস্কার লাভ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা দৌলা

প্রকাশিত সময় : ০৩:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫