সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মদ্যে রাজশাহী-২ আসনে তিনি মিজানুর রহমান মিনুর নাম ঘোষণা করেন।
২০০১ সালে এই আসন থেকে রেকর্ড এক লাখ ৭৬ হাজার ৪০৫ ভোট পেয়ে মিজানুর রহমান মিনু্ এমপি নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনে মহানগর বিএনপির একটি অংশ সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে প্রার্থী হিসাবে চেয়েছিল। তবে রিজভী কখনো এ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেননি। দলও শেষ পর্যন্ত পরীক্ষিত নেতা মিজানুর রহমান মিনুর ওপরই ভরসা রেখেছেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























