শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জোটসঙ্গীদের ভুলে যায়নি বিএনপি, খালি রেখেছে আসন

জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৩৭টিতে দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। জোটসঙ্গীদের তারা খালি রেখেছে ৬৩টি আসন।
বিএনপি সমর্থিত তিনটি জোটে রয়েছে ৩০টি রাজনৈতিক দল। এর মধ্যে নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ সাতটি দল নিয়ে গঠন হয়েছে গণতন্ত্র মঞ্চ। বিশ দলীয় জোট ভেঙে গঠিত হয়েছে ১২ দলীয় জোট। আর জাতীয়তাবাদী সমমনা জোট নামে একত্রিত হয়েছে ১১টি রাজনৈতিক দল। এ ছাড়াও বাম গণতান্ত্রিক জোট, সিপিবিসহ ফ্যাসিস্টবিরোধী সব রাজনৈতিক দলই এখন বিএনপির পাশে দৃঢ় অবস্থান নিয়েছে।
এই দলগুলোর জন্য বিএনপি আসন ছেড়ে দিয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এখনো জানায়নি যে, তারা বিএনপির সঙ্গে জোটে যাবে কিনা।
ঢাকায় সাতটি আসন ফাঁকা রেখেছে বিএনপি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না যে কোনো একটিতে লড়তে পারেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী-৩ ও সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ-২, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২-দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব লক্ষ্মীপুর-৪ আসনে লড়তে পারেন।
এই আসনগুলোতে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি।
এছাড়াও এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (চট্টগ্রাম-১৪), দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ (কুমিল্লা-৭), বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ (ঢাকা-১৭), ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের (ঢাকা-১৩) জন্যও উল্লেখিত আসনগুলো খালি রাখা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জোটসঙ্গীদের ভুলে যায়নি বিএনপি, খালি রেখেছে আসন

প্রকাশিত সময় : ১০:৩৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫