শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যারা বিএনপির মনোনয়ন পাননি তাদের এনসিপিতে স্বাগতম: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “যারা বিএনপির মনোনয়ন পাননি, কিন্তু বাংলাদেশপন্থায় বিশ্বাস করেন, তারা যদি নতুন বাংলাদেশ গড়তে চান তাদের এনসিপিতে স্বাগতম। এনসিপি কোনো জোটনির্ভর দল নয়। আমরা আসন বণ্টনের রাজনীতি নয়, রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতি করি। বিএনপি-জামায়াত শেষ পর্যন্ত এনসিপির অবস্থানেই এসে দাঁড়াতে বাধ্য হবে।”

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির যৌথ সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “অস্ত্র, চাঁদাবাজির রাজনীতি মানুষ আর চায় না। আগামীর ভোট হবে মাফিয়া, চাঁদাবাজ আর বুলেটের বিরুদ্ধে। চট্টগ্রামে ব্যালটের চেয়ে বুলেট শক্তিশালী হয়ে গেছে। যারা ব্যালটের চেয়ে বুলেটকে প্রভাবশালী করেছে, তাদের বিচার একদিন হবেই।”

সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগরীর প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বলেন, “জুলাই আন্দোলনে ভূমিকা রাখা, সিনিয়র সিটিজেন, সমাজের কল্যাণে কাজ করা ব্যক্তিদের নিয়ে এনসিপির কমিটি গঠন করা হবে।”

তিনি বলেন, “আমাদের আহত শহীদ ভাইয়েরা চান, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হোক। নতুন বাংলাদেশ গড়তে যার যার জায়গা থেকে ভূমিকা রাখতে হবে।”

সভায় আরো উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, কেন্দ্রীয় সদস্য জুবাইরুল হাসান আরিফ, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান সমন্বয়কারী হাসান আলী, উত্তর জেলার প্রধান সমন্বয়কারী সেগুপ্তা বুশরা মিশমা, চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়সহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যারা বিএনপির মনোনয়ন পাননি তাদের এনসিপিতে স্বাগতম: হাসনাত

প্রকাশিত সময় : ১১:২১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫