শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির সাথে রাবি রেজিস্ট্রারের বৈঠককে বিএনপির বলে প্রচার, রাকসু জিএস আম্মারের সাথে উত্তপ্ত বাক্যবিনিময়

রবিবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের সাথে রাজশাহী মহানগর এনসিপির নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাত করতে গিয়েছিলেন। এসময় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে নিয়ে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সাথে দেখা করতে যান।
রেজিস্ট্রারের কক্ষে ঢোকার আগে আম্মার শুনতে পান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বিএনপি নেতাদের সাথে বৈঠক করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আম্মারকে উত্তেজিত কন্ঠে বলতে শোনা যায়, এটা বিএনপির প্রোগ্রাম করার জায়গা না”। এসময় রেজিস্ট্রারের সাথে আম্মারের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী বলেন, সালাহউদ্দিন আম্মার ও রেজিস্ট্রার স্যারের সঙ্গে উত্তপ্ত বাগ্‌-বিতণ্ডার সময় ওখানে অন্য দলের কেউ ছিল না। আমার উপস্থিতিতে রাজশাহী মহানগর এনসিপির নেতারা ছিল। আমরা ওখানে সৌজন্য সাক্ষাত করতে গিয়েছিলাম।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসউদ বলেন, এনসিপি নেতাকর্মীরা এক সপ্তাহ আগে থেকেই দেখা করার কথা বলে রেখেছিলেন। তারা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। ঠিক তখনই আম্মার আসে, আমি তাকে অপেক্ষা করতে বলি। দুই মিনিটও হয়নি, সে বিনা অনুমতিতে আমার রুমে ঢুকে পড়ে।
তিনি আরও বলেন, আম্মার ভালোভাবেই জানতো এনসিপির নেতারা আমার অফিস ছিল। অথচ আম্মার বিএনপি নেতাদের সাথে বৈঠক করছি বলে আমাকে উত্তেজিত করতে থাকলে একপর্যায়ে আমি তাকে বের হয়ে যেতে বলি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এনসিপির সাথে রাবি রেজিস্ট্রারের বৈঠককে বিএনপির বলে প্রচার, রাকসু জিএস আম্মারের সাথে উত্তপ্ত বাক্যবিনিময়

প্রকাশিত সময় : ০৬:১৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫