শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খাওয়ার পরে ১০ মিনিট হাঁটলে মিলবে যে উপকার

খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটার নিয়মে থাকলেও অনেকে ন্যূনতম চলাফেরাও করেন না। বিশেষ করে দুপুর ও রাতের খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যে শুয়ে পড়াই সাধারণ অভ্যাস। তার পরিবর্তে যদি প্রতিবার খাবার খাওয়ার পরে ১০ মিনিট করে হাঁটা যায়, তাহলে কী হয়?

মুদিখানা

গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের চিকিৎসক সৌরভ শেট্টী এ ব্যাপারে তার মতামত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেন, ‘প্রতিবার খাওয়ার পরে যদি কমপক্ষে ১০ মিনিট করেও সাধারণভাবে হাঁটা যায়, তবে ৭ রকম উপকার হতে পারে শরীরে।

রক্তে শর্করার মাত্রা কমে

খাবার খাওয়ার পরে স্বাভাবিক নিয়মেই রক্তে শর্করার মাত্রা বাড়ে। হাঁটলে শরীরের বিভিন্ন পেশি সক্রিয় হয়। যার জন্য দরকার পড়ে গ্লুকোজের। তাতে ৩০ শতাংশ পর্যন্ত রক্তে শর্করা কমতে পারে।

ইনসুলিনের কাজ ভালো হয়

ইনসুলিন হরমোন রক্ত থেকে শর্করা বা গ্লুকোজ সরিয়ে কোষের তন্তুতে পৌঁছে দেয়। ফলে রক্তে শর্করা বাড়তে পারে না। এই প্রক্রিয়াটি চালু রাখার জন্য ইনসুলিন হরমোনের কাজ যথাযথভাবে হওয়া জরুরি। খাবার পরে হাঁটলে বিপাকের হার ভালো থাকে।

তাতে ইনসুলিনের কাজ ভালো হয়।
হজম ভালো হয়

খাওয়ার পরে হাঁটলে পাচন প্রক্রিয়া আরো বেশি সক্রিয় হয়। পাকস্থলি থেকে অন্ত্রে খাবার যাওয়ার যে প্রক্রিয়া, তারও গতি বাড়ে। এতে খাবার হজমের সুবিধা হয়। খাবার থেকে শরীর পুষ্টিও পায় দ্রুত।

পেট ফাঁপার সমস্যা কমে

মেপে খাবার খাচ্ছেন বা হয়তো তেমন খাবার খাচ্ছেনই না। অথচ ভুঁড়ি কমছে না। তার কারণ হতে পারে ব্লোটিং বা পেট ফাঁপা। ব্যস্ত জীবনে খাওয়া-দাওয়ার অনিয়ম এবং বাইরের ভাজাপোড়া খাওয়ার প্রবণতার কারণে ওই পেট ফাঁপার সমস্যা ইদানিং এতটাই বেড়েছে যে, বাজারে ব্লোটিং ফ্রেন্ডলি জিন্সও পাওয়া যাচ্ছে!

চিকিৎসক বলছেন, খাওয়ার পরের ওই ১০ মিনিটের হাঁটা গ্যাসের সমস্যা দূর করতে পারে। যা পেট ফাঁপার আসল কারণ।

এসিড রিফ্লাক্সের সমস্যা কমে

খাবার খাওয়ার ঘণ্টাখানেক পরেই হালকা জ্বালা ভাব অনুভব করলেন গলার কাছে। আর সঙ্গে সঙ্গেই ভয়ে কাঁটা হয়ে শুরু হলো অপেক্ষা। আবার কখন হবে? তবে কি আবার একই সমস্যা হবে। যাদের এসিড রিফ্লাক্সে ভুগতে হয়, তারা জানেন এই আতঙ্ক কী রকম। খাওয়ার পরে ১০ মিনিট হাঁটলে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন, এমনটাই জানাচ্ছেন চিকিৎসক।

ট্রাইগ্লিসারাইডের মাত্রা ঠিক থাকে

দুপুরে ও রাতে এ দেশে সাধারণত বেশি খাবার এবং ভারী খাবার খাওয়া হয়। এই ধরনের খাবার শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে দেয়, যা হার্টের স্বাস্থ্যের ক্ষতি করে। হাঁটলে খাবার থেকে শরীরে যাওয়া ফ্যাট ভেঙে শক্তি তৈরি হওয়ার প্রক্রিয়া চালু হয়ে যায়। ফলে ট্রাইগ্লিসারাইড জমতে পারে না। জমে না কোলেস্টেরলও। এ ছাড়া হার্টের স্বাস্থ্যও ভালো থাকে।

ঘুম ভালো হয়

ভিটামিন ও সাপ্লিমেন্ট কিনুন

রাতে খাবার খাওয়ার পরে যদি ১০-১২ মিনিট হাঁটা যায়, তবে স্নায়ুকে শান্ত করতে এবং শিথিল করতে সাহায্য করে। একটি গবেষণা উল্লেখ করে চিকিৎসক বলেছেন, ‘যারা প্রতিদিন খাওয়ার পরে হেঁটেছেন এবং সকাল-দুপুর-বিকেল-রাত মিলিয়ে দৈনিক মোট ৭০০০ কদম হাঁটতে পেরেছেন, তাদের ঘুম ভালো হয়েছে। মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া, ঘুম না আসার মতো সমস্যা কমেছে। ফলে তাদের শরীর বেশি বিশ্রাম পেয়েছে, যা সুস্বাস্থ্যের জন্য সবার আগে প্রয়োজন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খাওয়ার পরে ১০ মিনিট হাঁটলে মিলবে যে উপকার

প্রকাশিত সময় : ১০:৫১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫