সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চারঘাট–বাঘাসহ দেশবাসীর প্রতি খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়ার আহ্বান জানালেন উজ্জ্বল

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চারঘাট–বাঘা ও সারা দেশের মানুষের কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য সচিব, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে চারঘাট উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত বিশেষ দোয়া ও মিলাদ মহাফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন উজ্জ্বল এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা।

দোয়া মাহফিলে বক্তব্যে আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ডাক্তাররা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দেশনেত্রীর সুস্থতার জন্য আমি চারঘাট–বাঘা এবং সারা দেশের মানুষের কাছে দোয়ার আবেদন জানাচ্ছি। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি নির্যাতন, আন্দোলন ও কারাবরণ করেছেন। এমন একজন নেত্রীর সুস্থতা শুধু দলের জন্য নয়, বরং পুরো জাতির জন্য প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন, ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য আকছেদ আলী, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি ছাত্রদলের সদস্য সচিব শামীম সরকার-সহ চারঘাট উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেষে সকল উপস্থিতি স্থানীয় হুজুরের মাধ্যমে আল্লাহর কাছে হাত তুলে দোয়া ও মোনাজাত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

চারঘাট–বাঘাসহ দেশবাসীর প্রতি খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়ার আহ্বান জানালেন উজ্জ্বল

প্রকাশিত সময় : ১১:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫