মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট বাস্তবায়ন পরিষদ। বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলে বেলা ১১টা পর্যন্ত। কর্মবিরতির কারণে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।
এদিকে নিজেদের দাবি বাস্তবায়নের দাবিতে হাসপাতালের সামনে মানববন্ধন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ-এর নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা বলেন, “কর্মবিরতি চলাকালীন সময়ে যদি কোনো রোগী ক্ষতিগ্রস্ত হয় বা মৃত্যুর ঘটনা ঘটে, তার দায়দায়িত্ব প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিতে হবে।”
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “অবিলম্বে আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন করুন। অন্যথায় আমরা পূর্ণাঙ্গ শাটডাউনে যেতে বাধ্য হবো, এবং তখন দেশের চিকিৎসা সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।”
চলমান পরিস্থিতিতে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন সাধারণ রোগী ও স্বজনরা।

রায়হান রোহানঃ 

























