শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোরআন-হাদিসের আলোকে হারাম খাদ্যের সীমা ও শারঈ দর্শন

কোরআনুল কারিমের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা

সুরা : আনআম, আয়াত : ১৪৫

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে

قُلۡ لَّاۤ اَجِدُ فِیۡ مَاۤ اُوۡحِیَ اِلَیَّ مُحَرَّمًا عَلٰی طَاعِمٍ یَّطۡعَمُهٗۤ اِلَّاۤ اَنۡ یَّكُوۡنَ مَیۡتَۃً اَوۡ دَمًا مَّسۡفُوۡحًا اَوۡ لَحۡمَ خِنۡزِیۡرٍ فَاِنَّهٗ رِجۡسٌ اَوۡ فِسۡقًا اُهِلَّ لِغَیۡرِ اللّٰهِ بِهٖ ۚ فَمَنِ اضۡطُرَّ غَیۡرَ بَاغٍ وَّ لَا عَادٍ فَاِنَّ رَبَّكَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۴۵﴾

সরল অনুবাদ

১৪৫. বলুন, আমার প্রতি যে ওহী হয়েছে তাতে, লোকে যা খায় তার মধ্যে আমি কিছুই হারাম পাই না, মৃত, বহমান রক্ত ও শুকরের মাংস ছাড়া। কেননা এগুলো অবশ্যই অপবিত্র অথবা যা অবৈধ, আল্লাহ ছাড়া অন্যের জন্য উৎসর্গের কারণে। তবে যে কেউ অবাধ্য না হয়ে এবং সীমালংঘন না করে নিরুপায় হয়ে তা গ্রহণে বাধ্য হয়েছে, তবে নিশ্চয় আপনার রব ক্ষমাশীল, পরম দয়ালু।

সংক্ষিপ্ত ব্যাখ্যা

সুরা আনআমের ১৪৫ আয়াতে যে চারটি হারাম জিনিসের কথা উল্লেখ হয়েছে এই চারটি হারাম জিনিসকে ‘কালিমা হাসর’ তথা সীমিতকারী বাক্য দ্বারা উল্লেখ করা হয়েছে।

যার দ্বারা বাহ্যত এটাই প্রতীয়মান হয় যে, এই চার প্রকার পশু ব্যতীত অন্য সব পশুই হালাল। অথচ বাস্তবে কিন্তু এই চার প্রকার পশু ছাড়াও আরো কিছু পশু শরীয়তে হারাম। তাহলে এখানে সীমিতকারী বাক্য দ্বারা কেন উল্লেখ করা হয়েছে? প্রকৃত ব্যাপার হলো, এর পূর্ব বিগত কয়েকটি আয়াতে মুশরিকদের জাহেলী যুগের চাল-চলন এবং তার খণ্ডনের কথা বলা হয়েছে এবং এরই মধ্যে সেই পশুগুলোর কথাও এসেছে, যেগুলো তারা নিজেদের পক্ষ থেকেই হারাম করে নিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে, আমার প্রতি যে অহী করা হয়েছে তাতে এর উদ্দেশ্য হলো, মুশরিকদের হারাম করে নেওয়া পশুগুলোর হালাল ঘোষণা দেওয়া।

অর্থাৎ, সেগুলো হারাম নয়। কারণ, মহান আল্লাহ হারাম যে জিনিসগুলোর উল্লেখ করেছেন, তাতে তো এগুলো শামিলই নয়। যদি এগুলো হারাম হতো, তবে আল্লাহ তাআলা এগুলোর উল্লেখ অবশ্যই করতেন। ইমাম শাওকানী এর বিশ্লেষণ এইভাবে করেছেন যে, এই আয়াত মক্কী হলে, তবে অবশ্যই এই সীমাবদ্ধতা মেনে নেওয়ার যোগ্য ছিল।

কিন্তু যেহেতু পবিত্র কোরআনে সূরা মায়েদায় আরো কিছু হারাম জিনিস উল্লেখ করেছে এবং রাসুলুল্লাহ (সা.) ও কিছু হারাম জিনিস বর্ণনা করেছেন। অতএব, সেগুলোও এর মধ্যে শামিল হবে। এ ছাড়াও রাসুলুল্লাহ (সা.) পাখী ও হিংস্র জীবজন্তুর হালাল ও হারাম হওয়ার দু’টি মূল নীতি বর্ণনা করে দিয়েছেন।
হাদিসের মাধ্যমে যেসব প্রাণী ও পাখী হারাম করা হয়। সেগুলোর বর্ণনা মিলে সহিহ মুসলিমের এক হাদিসে।

যেমন হাদিসে এসেছে, “রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিটি থাবা দিয়ে আক্রমণকারী পাখী ও দাঁত দিয়ে আক্রমণকারী হিংস প্রাণী খেতে নিষেধ করেছেন।” (মুসলিম, হদিস : ১৯৩৪)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কোরআন-হাদিসের আলোকে হারাম খাদ্যের সীমা ও শারঈ দর্শন

প্রকাশিত সময় : ১০:১৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫