সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ।
রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ধরমপুর মধ্যপাড়াতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত), রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন উজ্জলের মাতা ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভানেত্রী মোসা:-জাহানারা রহমানের উদ্যোগে আজ (২ জানুয়ারী রোজ শুক্রবার) বাদ আসর নিজ বাসায় দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের মহিলা কর্মীরা ।
দোয়া মাহফিল শেষে ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক সভানেত্রী জাহানারা রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন দল ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশ ও জাতির প্রতি তার অবদানের কথা স্মরণ করেন।
বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ নেতৃত্বের প্রতীক। তার অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা

রায়হান রোহানঃ 

























