বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমির হামজার পেশা ‘ব্যবসা-কৃষি’, সম্পদ দেড় কোটি টাকার বেশি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার পেশা ‘ব্যবসা ও কৃষিকাজ’ উল্লেখ করা হয়েছে। তার হলফনামা অনুযায়ী, এই দুই খাত থেকে তার বার্ষিক আয় ৯ লাখ ১৬ হাজার ৪০০ টাকা।

মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা থেকে জানা গেছে, তার ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় ১ লাখ ২০ হাজার টাকা। হলফনামায় বলা হয়েছে, কৃষি খাত থেকে তার বার্ষিক আয় ৫৫ হাজার টাকা এবং ব্যবসা থেকে আয় ৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা। তবে তিনি কী ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত, তা হলফনামায় উল্লেখ করা হয়নি।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমটিআইএস পাস করা আমির হামজা জানিয়েছেন, দাখিলের সময় তার হাতে নগদ ছিল ২ লাখ ৪৫ হাজার ১৭০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা ছিল ১২ লাখ ৪০ হাজার ৮৪২ টাকা।

হলফনামা অনুযায়ী, তার মালিকানাধীন মোটরযানের মূল্য ২৫ লাখ ২৫ হাজার টাকা। ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্রের আনুমানিক বর্তমান মূল্য দেখানো হয়েছে ৬ লাখ টাকা। এছাড়া তার নামে একটি ভবন ও একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। ০.৩৩ একর জমির ওপর নির্মিত ভবনের মূল্য ৮৪ লাখ ৩৬ হাজার টাকা এবং অ্যাপার্টমেন্টের মূল্য ২০ লাখ টাকা।

আমির হামজার মালিকানাধীন কৃষিজমির পরিমাণ ০.৭৮ একর, যার মূল্য ১১ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা। হলফনামা অনুযায়ী, তার স্ত্রীর হাতে নগদ ছিল ১ লাখ টাকা এবং ব্যাংকে জমা ছিল ১ লাখ ৯৪ হাজার ৬৩৬ টাকা।

এ ছাড়া তার তিন কন্যার নামে ব্যাংকে জমা রয়েছে ৬ লাখ টাকা। তার স্ত্রীর হেফাজতে রয়েছে উপহার হিসেবে পাওয়া ১০ ভরি সোনার গয়না, যার ক্রয়কালীন মূল্য ৬ লাখ টাকা, পাশাপাশি ১২ কাঠা কৃষিজমি।

হলফনামার তথ্য অনুযায়ী, মুফতি আমির হামজার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৫৭ লাখ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

আমির হামজার পেশা ‘ব্যবসা-কৃষি’, সম্পদ দেড় কোটি টাকার বেশি

প্রকাশিত সময় : ১০:০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬