মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফেররাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

শুক্রবার দুপুরে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ-মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এতে রাস্তার এক পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নিয়ে ‘তুমি কে, আমি কে, হাদি-হাদি’, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ-বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ঘটনার ২১ দিন পেরিয়ে গেলেও সরকার এখনো প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে, যা সরকারের সদিচ্ছার অভাবের প্রমাণ। সরকার আগামী ৭ জানুয়ারি চার্জশিট (অভিযোগপত্র) দেওয়ার কথা বললেও, শুধুমাত্র ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না।

ওসমান হাদি হত্যার বিচার না হলে আগামী ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব ।

এর আগে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শাহবাগে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলমান বিক্ষোভ সমাবেশে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এর আগেও দুই দফা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতার।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে আততায়ীর হাতে গুলিবিদ্ধি হন ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

প্রকাশিত সময় : ১১:০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬