শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের বাম পা বিচ্ছিন্ন

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে বাংলাদেশ অভ্যন্তরে মাইন বিস্ফোরণে আবু হানিফ নামের এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়েছে।

আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্তের নাফ নদীর শাহজাহানের দ্বীপ ও হাঁসের দ্বীপের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবু হানিফ (২২) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার ফজল করিমের ছেলে। তিনি পেশায় মৎস্যজীবী।

আহতের বাবা ফজল করিম বলেন, সকালে সীমান্তের নাফ নদীতে বাংলাদেশ অংশে জেগে উঠা ছোট দ্বীপ শাহজাহানের দ্বীপে তার ছেলে আবু হানিফ জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে যায়। এক পর্যায়ে নদীতে নামলে আকস্মিক বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আবু হানিফ গুরুতর আহত হন। বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। অন্য পা-টিও সামান্য আঘাতপ্রাপ্ত হয়। আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটে বলে ধারণা তার।

তিনি জানান, ঘটনাস্থলে উপস্থিত লোকজন আহত অবস্থায় আবু হানিফকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ- পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র বলেন, খবরটি স্থানীয়দের কাছ থেকে শুনেছেন। ঘটনার ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।

এদিকে সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের আহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে উঠেন। পরে তারা বিক্ষোভ করে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশের তৎপরতায় আধা ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।

ঘটনার ব্যাপারে সীমান্তে দায়িত্বরত বিজিবির সংশ্লিষ্টদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

অপরদিকে গতকাল রোববার আরাকান আর্মির ছোঁড়া গুলিতে গুরুতর আহত শিশু আফনান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের বাম পা বিচ্ছিন্ন

প্রকাশিত সময় : ০৪:০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬