সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক বিকেলে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সরকার ও বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তাদের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এ সময় বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যদেরও থাকার সম্ভাবনা রয়েছে।

বৈঠকে আগামী নির্বাচন, দেশের সার্বিক ও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এর আগে গত বছরের মে মাসে লন্ডনে ইউনূস-তারেক বৈঠক হয়েছিল। যে বৈঠকেই আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন তারা।

পরবর্তীতে গত ২৫ ডিসেম্বর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে প্রধান উপদেষ্টার সঙ্গে তার ফোনালাপ হয়। ওই ফোনালাপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি।

এর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা যাওয়ার পর গত ৩১ ডিসেম্বর সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত জানাজার সময় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের দেখা হয়। তবে দেশে ফেরার পর আজকের সাক্ষাৎটি হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের আনুষ্ঠানিক বৈঠক।

বিএনপি সূত্র বলছে, দেশের বর্তমান আইনশৃঙ্খলার অবনতি নিয়ে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও কিছুদিন ধরেই বেশ উদ্বিগ্ন। এ ক্ষেত্রে নির্বাচনের আগে এই পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক বিকেলে

প্রকাশিত সময় : ০৪:৪৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬