বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন উপলক্ষে ‘থিম সং’ প্রকাশ করল বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের প্রচারণার অংশ হিসেবে ‘থিম সং’ প্রকাশ করেছে বিএনপি। গতকাল বুধবার দিনগত রাত ১২টায় রাজধানীর গুলশানের একটি হোটেলে গানটির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল, দলের চেয়ারম্যান তারেক রহমানের অফিসিয়াল ফেসবুক পেজসহ দলের নানা প্ল্যাটফর্মে ‘থিম সং’টি প্রকাশ করা হয়েছেন। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন মো. তানভীর চৌধুরী। এটি গেয়েছেন আতিয়া আনিসা ও নিলয়।

২ মিনিট ৩৪ সেকেন্ডের ভিডিওতে বাংলাদেশের প্রান্তিক জনগণ থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে স্থান দেওয়া হয়েছে। গানের প্রতিটি দৃশ্যে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের অংশগ্রহণের চিত্র রয়েছে, যা একটি বহুজাতিক ও ধর্মীয় সহমিলনের বার্তা দেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ‘পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন থাকে এবং তাদের বন্ধন দৃঢ়, তেমনি আমরা ‘বিশ্বাস করি ‘‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর বন্ধনও দৃঢ়। এই জাতীয়তাবাদের প্রতীক ধানের শীষ। শেখ হাসিনা এই প্রতীক মুছে দিতে পারেননি, আর কেউ পারবে না। মানুষের হৃদয়ে হৃদয়ে এই প্রতীক মিশে আছে।’

‘থিম সংটি’তে অন্তর্ভুক্ত নির্বাচনি স্লোগানগুলোর মধ্যে রয়েছে—‘ভোট দেবেন কিসে ধানের শীষে’, ‘সবার আগে বাংলাদেশ’। এ ছাড়াও রয়েছে আরও একাধিক বার্তা, যা গানটিকে শুধু বিনোদন নয়, রাজনৈতিক আবহ দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রমজানকে ‘মুনাফার মাস’ না বানাতে প্রধানমন্ত্রীর আহ্বান

নির্বাচন উপলক্ষে ‘থিম সং’ প্রকাশ করল বিএনপি

প্রকাশিত সময় : ০৭:২৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬