শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীর বরেন্দ্র কলেজে নানা আয়োজনে উদযাপিত সরস্বতী পূজা

মঙ্গল আরতি,ঢাক, কাঁসর, ঘণ্টা, শঙ্খের ধ্বনি আর পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে রাজশাহীর বরেন্দ্র কলেজে নানা আয়োজনে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী সরস্বতী পূজা।
সকাল থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদ্যানিকেতন থেকে আসা শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। বিদ্যার দেবী সরস্বতীর আশীর্বাদে জড়তা ও অজ্ঞতা কাটিয়ে বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানে আলোকিত হওয়ার প্রত্যাশা ছিল সবার।
এক হাতে বেদ, অন্য হাতে বীণা—সাদা রাজহাঁসের বাহনে বসন্ত পঞ্চমী তিথিতে আবারও মর্ত্যে জ্ঞানের আলো ছড়াচ্ছেন দেবী সরস্বতী। এ উপলক্ষে ভক্তরা নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবীর বাণী-অর্চনায় অংশ নেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। দেবীর চরনে অর্ঘ ও আশীর্বাদ প্রার্থনার মধ্য দিয়ে সম্পন্ন হয় মূল পূজা। পূজা শেষে অনেক খুদে শিক্ষার্থীদের হাতেখড়ি দেওয়া হয়। পরে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
নিয়ম অনুযায়ী দেবী বন্দনা ও বিশেষ প্রার্থনায় শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণবন্ত।
বিদ্যার দেবী হিসেবেই দেবী সরস্বতীর আরাধনা করা হয়। তাই এ দিনে শিক্ষার্থীসহ সবার একটাই প্রার্থনা—জীবন হোক বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানে আলোকিত। পূজা উপলক্ষে কলেজ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ফলে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশেই সম্পন্ন হয় দিনের সব আয়োজন।
সব মিলিয়ে, রাজশাহীর বরেন্দ্র কলেজে এবারের সরস্বতী পূজা ছিল আনন্দঘন, ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ এবং শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক।
উল্লেখ বাণী অর্চনা ২০২৬ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীর বরেন্দ্র কলেজে নানা আয়োজনে উদযাপিত সরস্বতী পূজা

প্রকাশিত সময় : ০৯:৫৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬