সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি এমন দেশ গড়বে যেখানে মানুষ গুম হবে না: সালাহউদ্দিন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বিএনপি ক্ষমতায় এলে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে আর কোনো মানুষ গুম হবে না, কোনো মাকে সন্তান হারানোর বেদনা সইতে হবে না। জনগণই হবে রাষ্ট্রের প্রকৃত মালিক।”

বুধবার (২৮ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠ এবং একই এলাকায় অনুষ্ঠিত পৃথক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “মহান আল্লাহর অশেষ রহমতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিপুল বিজয় নিশ্চিত। জনগণের সমর্থন ও জাতীয় ঐক্যের ভিত্তিতে বিএনপি এমন সরকার পরিচালনা করবে, যেখানে ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত থাকবে।”

তিনি বলেন, “আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন।আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করবেন।বাংলাদেশে যেন আর কখনো গুমের কথা শুনতে না হয়—বিএনপি সেই লক্ষ্যেই কাজ করবে।”

তিনি আরো বলেন, “বিএনপির কর্মসূচি, পরিকল্পনা ও রাষ্ট্রচিন্তা যদি জনগণের পছন্দ হয়, তাহলে জনগণ অবশ্যই বিএনপিকে ভোট দেবে। অন্য রাজনৈতিক দলগুলোরও তাদের কর্মসূচি জনগণের সামনে তুলে ধরার অধিকার রয়েছে। জনগণ যাকে পছন্দ করবে, তাকেই ভোট দেবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “কিছু রাজনৈতিক শক্তি ভোট দিলে জান্নাত পাওয়ার প্রলোভন দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। এসব ধোঁকাবাজি থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।”

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে আমার জীবন পর্যন্ত বিপন্ন হয়েছিল। এক সময় মানুষ মুক্তভাবে কথা বলতে পারেনি, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।এবার মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে এটাই আমাদের প্রত্যাশা।”

সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিএনপি এমন দেশ গড়বে যেখানে মানুষ গুম হবে না: সালাহউদ্দিন

প্রকাশিত সময় : ১১:০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬