শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বলছি—এবারের ভোট কেবল ক্ষমতা বদলের বিষয় নয়, এটি নাগরিক দায়িত্ব ও জনআকাঙ্ক্ষার প্রকাশ। তরুণ প্রজন্মের সচেতন সিদ্ধান্তেই নির্ধারিত হবে পরিবর্তনের পথ—প্রতীক নয়, যোগ্যতা ও ন্যায়ের ভিত্তিতে ভোটই হতে পারে আইনের শাসন ও সুশাসনের প্রথম ধাপ।

নির্বাচন হোক সম্প্রতির, নিশ্চিত হোক সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা।

নির্বাচন কেবল ক্ষমতা বদলের নয়, জাতির মানসিকতারও প্রকাশ। তাই আসন্ন নির্বাচন হতে হবে সম্প্রীতির—যেখানে মতভেদ থাকবে, বিদ্বেষ নয়; প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়। নিরপেক্ষ প্রশাসন ও নিরাপদ ভোটের পরিবেশই দীর্ঘমেয়াদি আস্থা গড়ে তোলে। জনগণের মৌলিক চাহিদা ও সুশাসনে অগ্রাধিকার দিলেই গণতন্ত্র অর্থবহ হবে।

তাহসিনুল ইসলাম
পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদ

‎‎

আইনের শাসন কী নিশ্চিত করতে পারবে পরবর্তী সরকার?

বহু বছর ধরে বাংলাদেশের আইন ও শাসনব্যবস্থা প্রশ্নের মুখে। কাগজে সমান আইনের কথা থাকলেও বাস্তবে প্রভাবশালী ও সাধারণ মানুষের জন্য শাসন এক ছিল না। মানুষের প্রত্যাশা—পরবর্তী সরকার রাজনৈতিক প্রভাবমুক্ত আইন প্রয়োগ, স্বাধীন বিচারব্যবস্থা, দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ এবং মানবাধিকার ও বাকস্বাধীনতার নিশ্চয়তা দিয়ে কথায় নয়, কাজে আইনের শাসন প্রতিষ্ঠা করবে।

সাইমা সুলতানা এলীন
আইন ও ভূমি প্রশাসন অনুষদ

উন্নত রাষ্ট্র গঠনে প্রতীক নয়, প্রার্থী দেখেই ভোট হোক।

দীর্ঘ অপেক্ষার পর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে। দলগুলো তাদের ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছে। ভোট শুধু অধিকার নয়, এটি নাগরিকের নৈতিক দায়িত্বও। তাই ভোটারদের উচিত প্রতীক নয়, প্রার্থীর যোগ্যতা ও ন্যায়পরায়ণতা বিবেচনা করে ভোট দেওয়া। এতে ক্ষমতা কোনো একটি গোষ্ঠীর হাতে কুক্ষিগত হবে না। প্রত্যাশা—এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হিসেবে জনগণের আস্থা অর্জন করব।

সৌরভ হোসেন
ব্যবসায় প্রশাসন অনুষদ

এবারের সরকার সংস্কারের ভূমিকায় আসবে—শাসক নাকি শোষক?

‎দীর্ঘদিনের শাসনব্যবস্থার ভুল ও অনিশ্চয়তার অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে মানুষ এখন নতুন করে আশা খুঁজছে। ধর্ম, নীতি ও নৈতিকতার প্রতিশ্রুতি যেসব রাজনৈতিক শক্তি দিচ্ছে, তাদের প্রতিই বাড়ছে জনসমর্থন। সাধারণ মানুষের চাওয়া—নতুন সরকার যেন সুশাসন, ন্যায়বিচার ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করে রাষ্ট্রকে স্থিতিশীলতার পথে ফেরায়।

মেহেরুন্নেছা লাবনী
কম্পিউটার সায়েন্স এন্ড প্রকৌশলী অনুষদ

চায়ের আড্ডায় জমছে নির্বাচনের হিসাব

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের চায়ের দোকানগুলোতে এখন আড্ডার মূল বিষয় আসন্ন জাতীয় নির্বাচন। শিক্ষার্থীরা এবারের নির্বাচনকে গণতন্ত্রে ফেরার সুযোগ হিসেবে দেখছেন। সুষ্ঠু ভোট, নিরাপত্তা ও বৈষম্যহীন নতুন বাংলাদেশের প্রত্যাশাই তাদের আলোচনার কেন্দ্রবিন্দু।

হুজাইফা আকন্দ সা’দ
এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নির্বাচনী নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

প্রকাশিত সময় : ১১:১৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬