র্যাব-৫ রাজশাহীর একটি দল মহানগরীর চন্দ্রীমা থানাধীন ছোট বনগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মোট ২৭টি বোমা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১২টি পেট্রোলবোমা ও ১৫ টি তাজা ককটেল (হাতবোমা) রয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে এ অভিযান চালানো হয়।
উদ্ধারকৃত আলামত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসমূহ চন্দ্রীমা থানায় হস্তান্তর করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে বাধাগ্রস্থ বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব পেট্রোল বোমা ও ককটেল মজুদ করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত এবং গ্রেফতারের জন্য র্যাব-৫ এর তৎপরতা অব্যাহত রয়েছে।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 























