শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দরে জব্দ করা টাকা ঠাকুরগাঁও জামায়াতের আমিরের ব্যবসায়িক অর্থ: এহসানুল মাহবুব

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৪০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করে পুলিশ। তবে ওই টাকা নির্বাচন সংশ্লিষ্ট নয়, বরং গার্মেন্টস ব্যবসার টাকা বলে দাবি করেছে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সামনে এমনটাই দাবি করেন তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেওয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা।

এর আগে, এদিন দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক করে পুলিশ।

নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত টাকা মেশিনে গণনা চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বেলাল উদ্দিন কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিমানবন্দরে জব্দ করা টাকা ঠাকুরগাঁও জামায়াতের আমিরের ব্যবসায়িক অর্থ: এহসানুল মাহবুব

প্রকাশিত সময় : ১১:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬