শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নির্বাচনী এলাকায় টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দি এলাকায় স্থানীয় বিএনপির লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে প্রশাসন।

আটক হাবিবুর রহমান হেলালী ধামঘর ইউনিয়ন জামায়াতের আমির। তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ইউসুফ সোহেলের নির্বাচনী প্রচারণা কমিটির ছালিয়াকান্দি ইউনিয়নের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের প্রভাবিত করতে হাবিবুর রহমান টাকা বিতরণ করছেন—এমন সন্দেহে বিএনপি লোকজনতাকে ঘেরাও করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তার গাড়িতে তল্লাশি চালিয়ে ১ হাজার টাকার দুটি বান্ডিলে মোট ২ লাখ টাকা উদ্ধার করা হয়। দুপুরে তাকে মুরাদনগর থানায় নিয়ে যাওয়া হয়।

আটক জামায়াত নেতা হাবিবুর রহমান হেলালী অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘আমার কাছে এত টাকা ছিল না। নির্বাচনী এজেন্টদের দুপুরের খাবারের খরচের জন্য সামান্য কিছু টাকা ছিল। বিএনপির লোকজন ষড়যন্ত্র করে মব সৃষ্টি করেছে এবং আমার গাড়িতে জোর করে টাকা রেখে আমাকে ফাঁসানো হয়েছে।’

মুরাদনগর উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলিয়াস বলেন, ‘এটি পুরোপুরি সাজানো নাটক। বিএনপির লোকজন একটি বাজারের ব্যাগে টাকা ভরে হেলালির গাড়ির পেছনে রেখে দেয় এবং প্রশাসনকে খবর দেয়। তাকে নির্বাচনী মাঠ থেকে সরাতেই এই হীন প্রচেষ্টা চালানো হয়েছে।’

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল গণমাধ্যমকে বলেন, ‘এই ঘটনায় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আটক জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান হেলালী এই মুহুর্তে পুলিশ হেফাজতে আছেন।’

মুরাদনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান জানান, টাকা বিতরণের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘নির্বাচনী বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করেছি। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, কুমিল্লা-৩ আসনে এবার ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা ইউসুফ সোহেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুমিল্লায় টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা আটক

প্রকাশিত সময় : ১১:১৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬