রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব তছনছ করে দেব: পাটওয়ারী

১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটওয়ারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন,  ঢাকা-৮ আসনে ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব তছনছ করে দিব।

তিনি বলেন, ‘এখন সময় প্রতিরোধের। ঢাকা-৮ আসনে যদি ভোট ডাকাতি হয়, তাহলে মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আল্লাহর কসম করে সেই রাজত্ব আমরা খানখান করে দেব। তছনছ করে দেব।

(নির্বাচনে জয়ী) হই বা না হই, বিএনপি নামক দলটিকে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন করে দেব।’

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি সেখানে বিএনপির কর্মী-সমর্থকদের প্রতি আঙুল তুলে বলেন, “এনসিপির নেতাকর্মীদেরকে নিয়ে ঢাকার রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে বের হওয়ার পথে তাদের ওপর ‘আঘাত’ করা হয় এবং সেনাবাহিনীর সামনেই তার ‘মাথায় আঘাত’ করা হয়।”

শাপলা প্রতীকের এই প্রার্থী বলেন, ‘আমাদের ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে দুইটা। রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র। সেখানে ভোট ডাকাতির মহোৎসব চলছে। তারা আমাদের গায়ে পড়ে মারামারি করে ঢাকা-৮ আসনের ভোট বানচাল করতে চাচ্ছে।

এ সময় তিনি মির্জা আব্বাসকে উদ্দেশ করে বলেন, “মির্জা আব্বাস যদি হারার ভয়ে থাকেন, আমি আপনাকে বলব–‘খেলায় থাইকেন না। ভোট বানচাল করবেন না। অনেকগুলো মানুষ গণতন্ত্র রক্ষার জন্য জীবন দিয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব তছনছ করে দেব: পাটওয়ারী

প্রকাশিত সময় : ০৫:২০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬