ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
আজ বৃহস্পতিবার রাত ৮টার কিছু আগে সহকারী রিটানিং কর্মকর্তা ও শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















