শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি সরকার গঠন করলে ইশতেহার বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল

বিএনপি সরকার গঠন করলে ইশতেহার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা এগিয়ে আছি, ইনশাআল্লাহ আমরা মেজরিটি পাব, অবশ্যই ভালো মেজরিটি পাব। সেই মেজরিটি পেলে আমরা সরকারও গঠন করব।’

তিনি বলেন, ‘আমরা এগিয়ে আছি। এখনও ফলাফল আসেনি। তবে সুযোগ পেলে জনগনের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর চেষ্টা করব। সরকার গঠন করতে পারলে বিএনপির যে ইশতেহার ঘোষণা করা হয়েছে তা বাস্তবাণের লক্ষ্যে কাজ করব।’

মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বেসরকারি ফলে তিনি নির্বাচিত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিএনপি সরকার গঠন করলে ইশতেহার বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল

প্রকাশিত সময় : ১১:৫৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬