শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেলেন নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ধানের শীষ প্রতীকের প্রার্থী এম এ কাইয়ুমের বিপরীতে ২ হাজার ৩৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে এই তথ্য জানা যায়।

নাহিদ ইসলাম পেয়েছেন ৯৩ হাজার ৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। এছাড়া পোস্টাল ব্যালটে পেয়েছেন ৮৬৬টি ভোট।

নাহিদ ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম। তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। নাহিদ ইসলাম কাইয়ুমের চেয়ে ২ হাজার ৩৯ ভোট বেশি  পেয়েছেন।

ঢাকা-১১ আসনে পোস্টাল ভোটসহ ১৬৩টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৯ হাজার ৭৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৩৭০ জন। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৫১৭টি। সে হিসাবে বৈধ ভোট ছিল ১ লাখ ৯২ হাজার ৮৫৩টি। ভোট পড়ার হার ৪৫।

এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ ফজলে বারী মাসউদ হাতপাখা প্রতীকে ৪ হাজার ৩৭৫ ভোট, লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ ১ হাজার ৪৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তর ফুটবল প্রতীক নিয়ে ৭৯৪ ভোট পেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেলেন নাহিদ

প্রকাশিত সময় : ১০:৫১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬