রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাতিয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

নোয়াখালীর হাতিয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে বুড়িরচর ইউনিয়নের আলাদি বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিজয় মিছিল থেকে একদল লোক এই হামলা ও ভাঙচুর চালায়।

বিএনপি নেতাদের অভিযোগ, হামলাকারীরা কার্যালয়ের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করে ফেলেছে।

বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, ‘এটি এনসিপির একটি পরিকল্পিত হামলা। রাজনৈতিকভাবে আমাদের ভয় দেখাতেই এই তাণ্ডব চালানো হয়েছে।’ তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা এনসিপি-র আহ্বায়ক শামছুল তিব্রিজ বলেন, ‘আমাদের কোনো লোক এই ঘটনায় জড়িত নয়। আমরা কোনো সহিংসতা সমর্থন করি না। বরং বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের ওপরই হামলা চালানো হচ্ছে।’

এদিকে, আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তমরদ্দি ইউনিয়নের শান্তি বাজারে বিএনপির নেতাকর্মীদের ওপর আরও একটি হামলার ঘটনা ঘটে। এতে সালা উদ্দিন, নবির, আলা উদ্দিন, আব্দুল হাকিম ও মেহেদী হাসানসহ পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে আহতদের দেখতে যান ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম এবং তিনি এই ঘটনার জন্য এনসিপিকে দায়ী করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘গত দুদিনে বেশ কয়েকটি জায়গায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বিএনপি ও এনসিপি উভয় পক্ষের যোগসূত্র পাওয়া যাচ্ছে। তবে অফিস ভাঙচুরের বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হাতিয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

প্রকাশিত সময় : ১১:১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬