সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বসন্তের স্নিগ্ধতা ছড়ালেন পারসা

ফাগুনের হাওয়া আর ভালোবাসার রঙে সেজেছে চারপাশ। ঠিক এই সময়ে নিজের স্নিগ্ধতা ছড়িয়ে ভক্তদের নজর কাড়লেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। শুক্রবার নিজের সামাজিক মাধ্যমে বেগুনি রঙের শাড়িতে কিছু ছবি শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই চলে আসে আলোচনায়।  শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, পারসা ইভানা একটি বেগুনি রঙের সুতি শাড়ি পরেছেন। হাল্কা মেকআপ আর খোলা চুলে তাকে দেখাচ্ছে ভীষণ প্রাণবন্ত। প্রকৃতিঘেরা পরিবেশে তোলা এই ছবিগুলোতে তার চেহারায় বসন্তের এক স্নিগ্ধ আভা ফুটে উঠেছে।

কোনো ছবিতে তিনি গাছের ছায়ায় দাঁড়িয়ে স্নিগ্ধ হাসিতে পোজ দিচ্ছেন, আবার কোনোটিতে তাকিয়ে আছেন অজানার পানে। পারসা ইভানার এই পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। ভক্তরা তার এই ছিমছাম অথচ আকর্ষণীয় লুকের প্রশংসায় পঞ্চমুখ। কেউ তাকে বসন্তের রানী বলছেন, আবার কেউ তার অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন সেন্সেরও তারিফ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বসন্তের স্নিগ্ধতা ছড়ালেন পারসা

প্রকাশিত সময় : ০৫:৪২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬