আইশা খান এই প্রজন্মের দর্শকপ্রিয় একজন অভিনেত্রী। একজন নন্দিত উপস্থাপিকাও। পাঁচ মাস পর আবার অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আইশা খান বলেন, বিগত প্রায় পাঁচ মাস আমি ম্যাজিক বাউলিয়ানা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে নতুন নাটকে কাজ করার সুযোগ হয়নি। তবে তার আগে কাজ করা দুটো নাটক এরই মধ্যে প্রচারিত হয়েছে। তিনটি নাটক প্রচারের অপেক্ষায় আছে। হয়ত ঈদে নাটকগুলো প্রচারে আসবে। আবার আগামী ঈদের জন্যই আরও দুটি নাটকে কাজ করেছি। এই দুটি নাটকেরই গল্প সুন্দর। আর সাগর জাহান ভাইয়ের নির্দেশনায় এর আগেও কাজ করেছি। তিনি এত ধরে ধরে কাজ করেন যে অভিনয়টা ভীষণ উপভোগ করি আমি। প্রচারের অপেক্ষায় থাকা প্রতিটি নাটক নিয়েই আসলে আমি আশাবাদী।
বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার (মাছরাঙ্গা টিভিতে প্রচারিত) উপস্থাপনার কাজেই তাকে ভীষণ ব্যস্ত ছিলেন আইশা খান। এরই মধ্যে ম্যাজিক বাউলিয়ানা ও গ্র্যান্ড ফিনালে শেষ হলো। আবারো অভিনয়ে ফিরেছেন আইশা খান।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
অভিনয়ে ব্যস্ত আইশা খান
-
বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম - প্রকাশিত সময় : ০৫:৪৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- ৫২
Tag :
সর্বাধিক পঠিত

























