বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীর পর রাজশাহীর সাংবাদিক কামাল মালিকেরও মৃত্যু

স্ত্রীর পর রাজশাহীর সাংবাদিক কামাল মালিকও (৫৫) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি মারা যান। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কামাল মালিক এক ধরনের রাসায়নিক পান করেছিলেন। তার চার হাত-পায়েও জখম ছিল। গত ৩০ জানুয়ারি পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেছিল। এরপর কয়েকদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে রাখা হয়েছিল। এরপর শারীরীক অবস্থার উন্নতি হলে সাধারণ ওয়ার্ডে দেওয়া হয়েছিল। সোমবার দুপুরে তিনি সেখানেই মারা যান।

কামাল মালিক রাজশাহীর স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদের উপসম্পাদক ছিলেন। তিনি নগরের হড়গ্রাম বাজারের একটি তিনতলা বাসার তৃতীয়তলায় ভাড়া থাকতেন। গত ৩০ জানুয়ারি ৯৯৯-এর মাধ্যমে পুলিশ খবর পেয়ে ওই বাসায় যায়। বাসাটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢোকে। তখন কামাল মালিককে বিছানায় অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আর তার স্ত্রী রওশন আরা (৫০) পড়ে ছিলেন মেঝেতে। তার গলায় একটি কাপড় পেচানো ছিল। পুলিশ দুজনকেই হাসপাতালে নিয়ে গেলে রওশন আরাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রওশন আরাকে হত্যার পর কামাল মালিক আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশের ধারণা।

ঘটনার পরদিন কামাল মালিকের শ্যালক শাহাদত হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এতে কামাল মালিককে একমাত্র আসামি করা হয়। ঘটনার পর থেকেই কামাল মালিক পুলিশ পাহারায় চিকিৎসাধীন ছিলেন।

নগরের কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, মৃত্যুর পর কামাল মালিকের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার মরদেহের ময়নাতদন্ত করা হবে। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কীভাবে ঘটনাটি ঘটেছিল সে বিষয়ে তদন্ত এখনও চলছে বলেও জানান ওসি ফরহাদ আলী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্ত্রীর পর রাজশাহীর সাংবাদিক কামাল মালিকেরও মৃত্যু

প্রকাশিত সময় : ০৪:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬