বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আর্থিক সংক্রান্ত মামলায় নতুন করে আলোচনায় এলেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। চেক বাউন্স সংক্রান্ত একটি মামলায় হাজিরা না দেওয়ায় ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই মামলার সূত্রপাত প্রায় এক দশক আগে। ২০১৭ সালে মোরাদাবাদের এক ইভেন্ট ম্যানেজার পবন ভার্মা অভিযোগ করেন, একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ১৪ লাখ ৫০ হাজার রুপি নিলেও আমিশা সেখানে উপস্থিত হননি। বরং অতিরিক্ত অর্থ দাবি করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলেও অভিযোগ ওঠে।

পরবর্তীকালে তিনি ১০ লাখ রুপি ফেরত দিলেও বাকি সাড়ে চার লাখ রুপির জন্য দেওয়া চেকটি বাউন্স করে বলে দাবি মামলাকারীর। পবন ভার্মার অভিযোগ, বকেয়া অর্থ পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি।আদালত একাধিকবার সমন জারি করলেও নির্ধারিত শুনানিতে হাজির না হওয়ায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আগামী ২৭ মার্চ আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিনেত্রীকে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন গাদার ২ খ্যাত এই অভিনেত্রী। তার দাবি, ঘটনাটি বহু পুরনো এবং প্রয়োজনীয় নথিপত্রের মাধ্যমে সব আর্থিক লেনদেন মিটিয়ে দেওয়া হয়েছে। পবন ভার্মা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা করেছেন বলেও পাল্টা অভিযোগ করেন তিনি। আমিশা জানান, তার আইনজীবীরা বিষয়টি দেখছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

আমিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত সময় : ১১:৩২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬