দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন ঠাকুরগাও-২ আসনের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কারাগার থেকে বের হয়ে যান তিনি। একইদিন ঠাকুরগাঁওয়ের একটি আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জমি দখল ও চাঁদাবাজির মামলায় সাবেক এমপি দবিরুল ইসলাম ও তাঁর ছেলে একই আসনের সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন গ্রেফতার হয়েছিলেন। তবে দবিরুল ইসলাম মুক্তি পেলেও ত্র ছেলে এখনও দিনাজপুর কারাগারেই আছেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























