শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গর্ভপাতের যন্ত্রণা সয়েছেন যে অভিনেত্রী ও তারকাপত্নী

ঝলমলে রূপালি জগতের প্রতি সবারই প্রবল আগ্রহ। ঝলমলে আলো আর রূপটানের আড়ালে থাকে তারকাদের প্রকৃত জীবন। আর পাঁচজন সাধারণ মানুষের মতোই তাদেরও জীবনে দুঃখ-কষ্ট জড়িয়ে থাকে; যা বাইরের কেউই টের পান না।

বাস্তব জীবনে মা হতে গিয়ে বলিউডের বেশ কজন তারকা অভিনেত্রী ও তারকা অভিনেতার স্ত্রীরা দুঃসহ জীবনের মধ্য দিয়ে গিয়েছেন। কারণ গর্ভপাতের মতো ঘটনা তাদের জীবনেও ঘটেছে। যদিও এই যন্ত্রণা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন তারা।

এই তালিকার প্রথমেই রয়েছেন গৌরী খান। শাহরুখপত্নীর জীবনে একাধিকবার গর্ভপাতের মতো ঘটনা ঘটেছে। প্রথম সন্তান আরিয়ান খান কোলজুড়ে আসার আগে এই ঝড়ঝাপটা সহ্য করেছেন গৌরী খান।

বলিউডে অভিনেত্রী রানী মুখার্জির জীবনেও এই দুঃসময় এসেছিল। বিষয়টি নিয়ে আদিত্য চোপড়ার স্ত্রী নিজেই কথা বলেছেন। এ অভিনেত্রী জানান, ২০২০ সালে দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন নায়িকা। কিন্তু ব্যর্থ হন, গর্ভপাত হয় রানীর।

একই যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিও। আইভিএফের সাহায্যে সারোগেসির মাধ্যমে দ্বিতীয়বার মা হন শিল্পা। কিন্তু তার আগে একাধিকবার গর্ভপাতের মতো ঘটনা ঘটেছে শিল্পার জীবনে।

২০০১ সালে অন্তঃসত্ত্বা হন বলিউড অভিনেত্রী কাজল। একই বছর ‘কাভি খুশি কাভি গম’ সিনেমার শুটিং চলাকালীনই গর্ভপাত হয় কাজলের। যদিও ওই একবারই নয়; মোট দুইবার গর্ভপাত হয়েছে কাজলের।

একইরকম তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। ছেলে আজাদ খানের জন্মের আগে গর্ভপাত হয়েছিল কিরণের। পরে আইভিএফ ও সারোগেসির সাহায্যে তাদের জীবন আলো করে আসে পুত্র আজাদ খান।

নয় সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় গর্ভপাত হয়েছিল বলিউড অভিনেত্রী গওহর খানের। ছেলে জেহান জন্ম নেওয়ার আগে গর্ভপাত হয়েছিল এই অভিনেত্রীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গর্ভপাতের যন্ত্রণা সয়েছেন যে অভিনেত্রী ও তারকাপত্নী

প্রকাশিত সময় : ১১:৩২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬