সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশি ভাষা আয়ত্ত করার কয়েকটি কার্যকর কৌশল

শিশুরা নাকি ভাষা শেখায় সবচেয়ে পারদর্শী। তবে তাই বলে প্রাপ্তবয়স্কদের হাল ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই। TED–এর Open Translation Project–এর কয়েকজন পলিগ্লট তাদের অভিজ্ঞতা থেকে বিদেশি ভাষা আয়ত্ত করার কিছু কার্যকর কৌশল শেয়ার করেছেন। সেগুলো জেনে নিন।

বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন
শুরুতেই বড় লক্ষ্য নেবেন না। ছোট ও অর্জনযোগ্য লক্ষ্য ঠিক করুন, যাতে চাপ অনুভব না হয়। জার্মান অনুবাদক Judith Matz–এর পরামর্শ “প্রথমে একটি ভাষার ৫০টি শব্দ শিখুন এবং সেগুলো ব্যবহার করতে শুরু করুন। তারপর ধীরে ধীরে ব্যাকরণ শেখা শুরু করুন

ভাষা শেখাকে জীবনের অংশ বানান
ধারাবাহিকতাই সফলতার চাবিকাঠি। ইংরেজি শিক্ষিকা Elisabeth Buffard মনে করেন, ‘‘নিয়মিত অনুশীলনই সফল শিক্ষার্থীদের আলাদা করে। এমন একটি অভ্যাস গড়ে তুলুন, যা আপনি ক্লান্ত, অসুস্থ বা ব্যস্ত থাকলেও চালিয়ে যেতে পারবেন।’’

দৈনন্দিন জীবনে ভাষাকে জায়গা দিন
রুশ অনুবাদক Olga Dmitrochenkova বলেন, ‘‘নতুন ভাষাকে যত বেশি দৈনন্দিন জীবনে ব্যবহার করবেন, তত দ্রুত মস্তিষ্ক সেটিকে প্রয়োজনীয় হিসেবে গ্রহণ করবে।’’ এজন্য যা করতে পারেন— ঘরের জিনিসপত্রে সেই ভাষায় লেবেল লাগান, শিশুদের বই পড়ুন, সাবটাইটেলসহ TED ও TEDx বক্তৃতা দেখুন এবং বিদেশি বন্ধুর সঙ্গে নিজের কাজ বর্ণনা করুন।

প্রযুক্তির সাহায্য নিন
মোবাইল বা ব্রাউজারের ভাষা পরিবর্তন করে ফেলুন—এতে নতুন শব্দ দ্রুত শেখা যায়। ডাচ অনুবাদক Els De Keyser ব্যাকরণ শেখার জন্য Duolingo–এর গেমভিত্তিক পদ্ধতির কথা বলেন। আর শব্দভান্ডার বাড়াতে “বুদ্ধিমান” ফ্ল্যাশকার্ডের জন্য Anki বেশ কার্যকর।

নতুন অভিজ্ঞতার দরজা হিসেবে ভাষাকে ভাবুন
স্প্যানিশ অনুবাদক Sebastián Betti–এর মতে, ‘‘ভাষা শেখা মানে নতুন অভিজ্ঞতার সুযোগ তৈরি করা। যেমন—থিম পার্কে যাওয়া, এয়ার শো দেখা, কবিতা উৎসবে অংশ নেওয়া কিংবা নতুন কোনো রেসিপি শেখা—এসব আগ্রহকে ভাষা শেখার সঙ্গে যুক্ত করুন।

নতুন বন্ধু বানান
নতুন ভাষায় কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে মনে মনে অনুবাদ না করে স্বতঃস্ফূর্তভাবে ভাব প্রকাশ করা শেখা যায়। আশপাশে নেটিভ স্পিকার খুঁজুন, বিদেশি পেনপাল খুঁজে নিন, যার সঙ্গে নিয়মিত বার্তা আদান প্রদান করা যায়।

ভুল করতে ভয় পাবেন না
ভুল করার ভয়ই সবচেয়ে বড় বাধা। কিন্তু নেটিভ স্পিকাররা সাধারণত আপনার প্রচেষ্টাকে সম্মানই করবেন। তারা সাহায্য করতেও আগ্রহী থাকেন। ধৈর্য ধরুন। যত বেশি কথা বলবেন, ততই “নেটিভের মতো সাবলীলতা”র কাছাকাছি পৌঁছে যাবেন।

ভাষা শেখা কোনো দৌড় নয়, বরং একটি ভ্রমণ। নিয়মিত অনুশীলন, আগ্রহ এবং সাহস—এই তিনটিই আপনাকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেবে।

সূত্র; টেড ডটকম

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিদেশি ভাষা আয়ত্ত করার কয়েকটি কার্যকর কৌশল

প্রকাশিত সময় : ১১:৩২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬