মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় নাগরিকদের ইরান ছাড়তে জরুরি নির্দেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা বাড়তে থাকায় ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার।

গতকাল সোমবার ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের এক জরুরি সতর্কবার্তায় শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকসহ সবাইকে যেকোনো উপলব্ধ পরিবহন ব্যবস্থায়, বিশেষ করে বাণিজ্যিক ফ্লাইটে, ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ৫ জানুয়ারি জারি করা পূর্ববর্তী নির্দেশনার ধারাবাহিকতায় এবং ইরানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে ১৪ জানুয়ারির আরেকটি সতর্কবার্তা পুনর্ব্যক্ত করে জানানো হয়, ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূতদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, বিক্ষোভ বা প্রতিবাদপূর্ণ এলাকা এড়িয়ে চলতে হবে এবং দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে হবে।

এছাড়া পাসপোর্ট ও পরিচয়পত্রসহ সব প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত কাগজপত্র সব সময় হাতের কাছে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি সহায়তার জন্য একাধিক হেল্পলাইন নম্বর ও ই-মেইল ঠিকানাও প্রকাশ করেছে দূতাবাস।

এই সতর্কতামূলক প্রচারণা এমন এক সময়ে এলো, যখন ইরানে টানা দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে এবং একই সঙ্গে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগামী ২৬ ফেব্রুয়ারি জেনেভায় দুই দেশের মধ্যে পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতায় না এলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভারতীয় নাগরিকদের ইরান ছাড়তে জরুরি নির্দেশ

প্রকাশিত সময় : ১০:৫৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬