মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আবার দলপ্রধান কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি জেনারেল হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন। এতে দলটিতে তার ১৫ বছর ধরে চলা নেতৃত্ব আরও দীর্ঘায়িত হচ্ছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার দলীয় কংগ্রেসের চতুর্থ দিনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

ওই সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদেরও নির্বাচন করা হয়েছে। এতে দলের কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। উত্তর কোরিয়ায় প্রতিপাঁচ বছর পর ওয়ার্কার্স পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হয়ে থাকে।

২০১১ সালে বাবা কিম জং ইলের মৃত্যুর পর থেকে কিম জং উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালে দেশটির পার্লামেন্ট সংবিধান পরিবর্তন করে এবং সব রাষ্ট্রীয় বিষয়ে কিম জং উনের ক্ষমতাকে একক ও অখণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আবার দলপ্রধান কিম

প্রকাশিত সময় : ১০:৫৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬