মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন স্নায়ুযুদ্ধ চান না লুলা

ব্রাজিল কোনো ‘নতুন স্নায়ুযুদ্ধ’ চায় না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য ওয়াশিংটন সফরের আগে সব দেশের প্রতি সমান আচরণের আহ্বান জানিয়েছেন লুলা।

ভারত সফর শেষে রবিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে লুলা বলেন, ‘আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে চাই যে, আমরা কোনো নতুন স্নায়ুযুদ্ধ চাই না। আমরা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। আমরা চাই সব দেশকে সমানভাবে মূল্যায়ন করা হোক।’

মার্চের প্রথম সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে লুলার বৈঠক হওয়ার কথা রয়েছে। লুলা জানান, তাদের আলোচনার এজেন্ডায় বাণিজ্য, অভিবাসন, বিনিয়োগ ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারত্বের বিষয়গুলো স্থান পাবে। তবে গাজা যুদ্ধ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটক এবং ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’সহ কিছু বিষয়ে লুলা ও ট্রাম্পের মতপার্থক্য রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নতুন স্নায়ুযুদ্ধ চান না লুলা

প্রকাশিত সময় : ১০:৫৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬