ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। সময়ের অন্যতম জুটি। তাদের একসঙ্গে অভিনয় মানে নতুন রসায়ন। আসছে ঈদে তেমনই এক বিশেষ নাটকে দেখা যাবে এই জুটিকে।
সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকের নাম ‘মন ফড়িং’। ইমরাউল রাফাতের গল্প, চিত্রনাট্য ও নির্মাণে নাটকটির সিনেমাটোগ্রাফি করেছেন নাঈম ফুয়াদ।
নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা রাফাত খুব একটা আগাম বলতে নারাজ। যেটুকু বললেন, সেটুকু এমন- বরিশালের এক মফস্বল শহরের এনজিওকর্মী সুমন, একই এলাকার বড়লোক পিতার দুলালী অনার্স পড়ুয়া শিক্ষার্থী রেখা। রয়েছে আরও একটি দরকারি চরিত্র, নাম মিরাজ। মূলত মিরাজ ও রেখার মধ্যকার প্রেম দেখতে পারবে দর্শক।
যদিও নির্মাতার ভাষ্যে, গল্পটা মূলত সুমনকে ঘিরেই। নির্মাতার বিশ্বাস, ত্রিভুজ প্রেম অথবা বিরহের এই গল্পটি দর্শকদের কাছে নতুন মনে হবে।
নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম প্রমুখ।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ উৎসবের জন্য ২০টি বিশেষ নাটকের আয়োজন সাজাচ্ছেন তারা। যার মধ্যে অন্যতম ‘মন ফড়িং’। এটি ঈদ আয়োজনে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















