মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমরা যেন বারবার বাধার শিকার না হই : ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের স্পষ্টভাষী স্বভাব আর ভিন্নধর্মী জীবনদর্শনের জন্য তিনি আলোচিত। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে জীবনের রূঢ় সত্য, শৈশবের স্মৃতি এবং ক্যারিয়ারের বর্তমান ব্যস্ততা নিয়ে মনখোলা কথা বলেছেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে ভাবনা বলেন, ‘আপনি যখন বড় হতে থাকবেন, আস্তে আস্তে আপনার কাছে জীবনটা পরিষ্কার হতে থাকবে। আর জীবন যখন পরিষ্কার হতে থাকে, তখন মন খারাপ হতে থাকে। ছোটবেলায় সব সত্য মনে হতো, সুন্দর মনে হতো। এখন যা সত্য দেখছি, সেটাও মিথ্যা মনে হয়।’

তার কথায়, ‘পুরান ঢাকায় বাড়িওয়ালা-ভাড়াটিয়া সবাই মিলে বড় বলে মুড়ি মাখিয়ে ইফতার করাটা ছিল উৎসবের মতো। ওটার মধ্যে এক ধরণের আরাম আর মনুষ্যত্ব আছে।’

সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন ‘এক টাকায় আহার’ প্রসঙ্গে ভাবনা নিজের উপস্থিতির কারণ ব্যাখ্যা করেন। তিনি মনে করেন, শিল্পীরা বা পরিচিত মুখগুলো যখন এমন আয়োজনে দাঁড়ায়, তখন সমাজের বিত্তবানরা অনুপ্রাণিত হয়। সুবিধা বঞ্চিত শিশুদের সাথে খাবার ভাগ করে নেওয়াকে তিনি নিজের পরিবারের সাথে ইফতার করার মতোই আনন্দদায়ক বলে অভিহিত করেন।

তিনি আরও বলেন, ‘যে নাচতে চায় সে যেন নাচতে পারে, যে ছবি আঁকতে চায় তাকে যেন সেই স্বাধীনতা দেওয়া হয়। আমরা যেন বারবার বাধার শিকার না হই।’ শিল্পীদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম এবং কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।

আসন্ন ঈদুল ফিতরে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছেন ভাবনা। তিনি জানান, ঈদে সুমন ধর এবং শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় দুটি আলাদা ওয়েব ফিল্মে তাকে দেখা যাবে। কাজ দুটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আমরা যেন বারবার বাধার শিকার না হই : ভাবনা

প্রকাশিত সময় : ১২:৩৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬