আবারো সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হামলা চালায় আফগানিস্তান। একে অপরের বিরুদ্ধে হামলা আর পাল্টা হামলায় দুদিন ধরে উত্তেজনা বজায় ছিল দেশ দুটির সীমান্তে। এদিকে এই হামলায় দুই দেশেই হতাহত হয়েছেন বহু মানুষ।
প্রথমদিন বৃহস্পতিবার আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। আফগানিস্তারে এ হামলার জবাবে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে পাকিস্তান। এ অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের বিমান বাহিনীর (পিএএফ) হামলা চালায় আফগানদের উপর।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিদেশি সংবাদমাধ্যমের জন্য নির্ধারিত মুখপাত্র মোশাররফ জাইদি জানান, পাকিস্তানের অভিযানে আফগান বাহিনীর ২৯৭ জন নিহত হয়েছেন। আহত ৪৫০ জনের বেশি। এ ছাড়া আফগানিস্তানের ৮৯টি সেনা চৌকি এবং ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকারের একজন মুখপাত্র দাবি করেন, তাদের হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। ১৯টি সেনা চৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এটাও স্বীকার করে নেন, পাকিস্তানের হামলায় আটজন তালেবান যোদ্ধা নিহত ও আহত হয়েছেন ১১ জন।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 

























