শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বস্তিকার ‘ছেলেধরা’ নিয়ে নতুন চমক

অরুণাচলের পাহাড়ে স্বস্তিকা মুখার্জির নতুন ছবি ‘ছেলেধরা’-র শুটিং শুরু হতে যাচ্ছে। পরিচালক শিলাদিত্য মৌলিকের এই নতুন ছবি নিয়ে দর্শকদের মধ্যে এরই মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

ইন্দো-আমেরিকান যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবির শুটিং হবে অরুণাচল প্রদেশের ইটানগর ও জিরো ভ্যালির মনোরম পরিবেশে। শুটিং চলবে পুরো মার্চ মাস জুড়ে।

ছবিটি মূলত একটি ফ্যামিলি থ্রিলার। গল্পের কেন্দ্রে আছেন একজন একা মা (বৃষ্টি), যার চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা মুখার্জি। মেয়ের জন্মদিনে তাকে নিয়ে ঘুরতে বেরিয়ে এক ভয়াবহ বিপদে পড়েন তিনি তার মেয়ে অপহৃত হয়। এই অপহরণকে কেন্দ্র করেই গল্পের টানটান উত্তেজনা শুরু হয়, যেখানে উঠে আসবে মা-মেয়ের সম্পর্কের গভীরতা এবং জীবনের কিছু কঠিন সত্য।

এই ছবিতে স্বস্তিকাকে দেখা যাবে এক ত্রুটিপূর্ণ বা সাধারণ রক্ত-মাংসের মানুষের চরিত্রে। স্বস্তিকার ভাষায়, চরিত্রটি হয়তো সবার শুরুতেই ভালো লাগবে না, কারণ সে খুব আবেগপ্রবণ এবং মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত। কিন্তু একজন মা হিসেবে মেয়ের প্রতি তার ভালোবাসা প্রশ্নাতীত।

পরিচালক শিলাদিত্য মৌলিক জানান, এটি কোনো সাধারণ থ্রিলার নয়, বরং মানুষের ভুলভ্রান্তি ও দায়িত্ববোধের এক রোড জার্নি।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন প্রতীক মজুমদার ও অনিন্দিতা মুখার্জি। বিশেষ চমক হিসেবে এই ছবির ক্যামেরার দায়িত্বে থাকছেন ইতালির সিনেমাটোগ্রাফার ভিনসেনজো কনডোরেলি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্বস্তিকার ‘ছেলেধরা’ নিয়ে নতুন চমক

প্রকাশিত সময় : ১২:১৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬