বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধাবস্থায় নুসরাত ফারিয়া আটকে পড়েছেন ইস্তাম্বুল বিমানবন্দরে

হঠাৎ ছড়িয়ে পড়া যুদ্ধ পরিস্থিতি এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার খবরে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। পূর্বপরিকল্পনা অনুযায়ী ইস্তাম্বুল থেকে দুবাই যাওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে গন্তব্য বদলে বাধ্য হয়ে ঢাকার পথ ধরতে হয়েছে তাকে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ও আবেগঘন স্ট্যাটাস শেয়ার করে নিজের এই দুঃসহ অভিজ্ঞতার কথা ভক্তদের জানান ফারিয়া।

ফেসবুকে শেয়ার করা ছবিতে দেখা যায়, বিমানবন্দরের একটি লাউঞ্জে বিমর্ষ অবস্থায় বসে আছেন অভিনেত্রী। তার সামনের টেবিলে রাখা পাসপোর্ট ও বোর্ডিং পাস, আর পেছনের টেলিভিশন স্ক্রিনগুলোতে প্রচারিত হচ্ছে যুদ্ধের খবর। ক্যাপশনে ফারিয়া দিনটিকে ‘দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, ঘুম থেকে উঠে শুনলাম যুদ্ধ শুরু হয়েছে এবং ইউএই-এর আকাশপথ বন্ধ। মুহূর্তের মধ্যে সব অনিশ্চিত হয়ে পড়ল। এয়ারপোর্টে দাঁড়িয়ে মনে হচ্ছিল পৃথিবীটা দ্রুত বদলে যাচ্ছে। প্রচণ্ড চাপ আর আতঙ্ক গ্রাস করেছিল আমাকে।

ভীতিকর এই পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়লেও বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় সাহস পেয়েছেন বলে জানান অভিনেত্রী। বিশেষ করে ইস্তাম্বুলে অবস্থানরত তার বন্ধু ও তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তারা যেভাবে বারবার খোঁজ নিয়েছেন এবং নিরাপত্তা নিশ্চিত করেছেন, তা তাকে ঘুরে দাঁড়াতে শক্তি দিয়েছে।

সব বাধা কাটিয়ে শেষ পর্যন্ত ঢাকার ফ্লাইটে উঠতে সক্ষম হন ফারিয়া। বর্তমানে তিনি দেশের পথে রয়েছেন। বিষণ্ন মন নিয়ে এই চিত্রনায়িকা তার পোস্টের শেষে বিশ্বজুড়ে শান্তি কামনার আহ্বান জানিয়ে লেখেন, মনটা ভারাক্রান্ত হলেও আমি কৃতজ্ঞ। শুধু এটুকুই প্রার্থনা পৃথিবীটা যেন দ্রুত শান্ত হয়ে ওঠে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যুদ্ধাবস্থায় নুসরাত ফারিয়া আটকে পড়েছেন ইস্তাম্বুল বিমানবন্দরে

প্রকাশিত সময় : ১১:৩৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬