বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছেলেসহ দুবাইয়ে আটকা পড়েছেন শুভশ্রী

ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তার মধ্যে দুবাইয়ে আটকা পড়েছেন জনপ্রিয় টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার সঙ্গে রয়েছে তার ছোট ছেলে ইউভান। বিদেশের মাটিতে মেয়ে ও নাতি আটকা পড়ার খবর চাউর হতেই চরম উদ্বেগে রয়েছেন শুভশ্রীর পরিবার ও ভক্তরা।

শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় গণমাধ্যমকে জানান, দুবাইয়ের যে হোটেলে তাঁর মেয়ে ও নাতি উঠেছেন, তার কাছাকাছি এলাকায় বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দুপুরে মেয়ের সঙ্গে কথা হয়েছে তাঁর। শুভশ্রী জানিয়েছেন, তারা আপাতত নিরাপদে থাকলেও আশপাশে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরাপত্তার কথা চিন্তা করে হোটেল থেকে অন্য কোনো নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন তাঁরা।

ইউভানের স্কুল পরীক্ষা শেষ হতেই এই দুবাই ভ্রমণের পরিকল্পনা করেছিলেন শুভশ্রী। কাজের ব্যস্ততায় পরিচালক ও বিধায়ক স্বামী রাজ চক্রবর্তী তাঁদের সঙ্গে যেতে পারেননি। শনিবারই মা-ছেলে দুবাই পৌঁছান। আগামী ৫ মার্চ তাদের দেশে ফেরার কথা থাকলেও বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে ফ্লাইট চালু থাকবে কি না, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইরান-ইসরায়েল সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমা ও বেশ কিছু বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতির শিকার হয়েছেন দেশি-বিদেশি শত শত পর্যটক।

শুভশ্রীর বাবা জানান, এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সরাসরি যোগাযোগ করা না হলেও তারা পরিস্থিতির দিকে নজর রাখছেন। শুভশ্রী একা নন, তার সঙ্গে কয়েকজন বন্ধুও রয়েছেন।

শুভশ্রী তার পরিবারকে দুশ্চিন্তা না করতে অনুরোধ জানালেও যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা এবং আকাশপথে যাতায়াত বিঘ্নিত হওয়ায় তাঁর দ্রুত দেশে ফেরা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ছেলেসহ দুবাইয়ে আটকা পড়েছেন শুভশ্রী

প্রকাশিত সময় : ১১:২৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬