বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন ঘাঁটিতে ২৩০ ড্রোন হামলার দাবি ইরানের

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান করা বিভিন্ন স্থাপনায় ২৩০টি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে ইরাকের এরবিলের একটি ঘাঁটি এবং কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি ও ক্যাম্প আরিফজানও রয়েছে।

এক বিবৃতিতে বাহিনীটি জানায়, চলমান যুদ্ধে এটি তাদের ‘প্রথম শক্তিশালী পদক্ষেপগুলোর’ একটি।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কেরমান প্রদেশের আঞ্চলিক ইউনিট দাবি করেছে, তারা কেরমান শহরের পার্শ্ববর্তী এলাকায় যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পাঠানো একটি হারমেস ড্রোন ধ্বংস করেছে। সেইসঙ্গে গত এক দিনে তারা মোট তিনটি হারমেস ধরণের ড্রোনকে নিচে নামিয়েছে বলে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মার্কিন ঘাঁটিতে ২৩০ ড্রোন হামলার দাবি ইরানের

প্রকাশিত সময় : ০৭:৪১:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬