বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে এক হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত: এইচআরএএনএ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এক হাজার ৯৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।

সংস্থাটি বলছে, নিহতদের মধ্যে ১৮১ জন ১০ বছর বয়সী শিশু। এ ছাড়া হামলায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪০২ জনে, যাদের মধ্যে ১০০ জনই শিশু।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানে অন্তত ১০৪টি হামলা হয়েছে। সামরিক ঘাঁটি, মেডিকেল সেন্টার এবং আবাসিক এলাকায় এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে এইচআরএএনএ।

বর্তমানে আরও হতাহতের খবর পর্যালোচনা করা হচ্ছে, যা নিহতের সংখ্যা আরও বাড়িয়ে দিতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

এদিকে দক্ষিণ ইরানের একটি স্কুলে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থী ও কর্মীদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।ইরানি কর্মকর্তাদের ভাষ্যমতে, গত শনিবার ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘাঁটির নিকটবর্তী ওই স্কুলটিতে বিমান হামলায় ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে নিহতদের জানাজার শোকাবহ ছবি ছড়িয়ে পড়েছে।

বিবিসি জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষের দেওয়া এই নিহতের সংখ্যা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা স্কুলটিতে হামলার বিষয়টি খতিয়ে দেখছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, সংশ্লিষ্ট এলাকায় তাদের কোনো অভিযানের বিষয়ে তারা অবগত নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইরানে এক হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত: এইচআরএএনএ

প্রকাশিত সময় : ০৭:৪২:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬