বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এমন কিছু করেছি, যা আগে করিনি: মেহজাবীন চৌধুরী

ঈদুল ফিতরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্ম চরকি নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’। এরই মধ্যে শেষ হয়েছে সিরিজের শুটিং। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে প্রকাশ পেয়েছে সিরিজটির টিজার, যা দর্শকদের মধ্যে তৈরি করেছে ব্যাপক কৌতূহল ও আলোচনা।

সিরিজের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্মাণ করেছেন ‘অ্যালেন স্বপন’খ্যাত সফল নির্মাতা শিহাব শাহীন।

‘ক্যাকটাস’ টিজারে প্রীতম হাসানকে দেখা যাবে এক দক্ষ হ্যাকার চরিত্রে। টিজারে তাকে কয়েদি হিসেবেও দেখা গেছে- যিনি সাইবার জগতে ভয়ংকর প্রতিভাবান একজন। তবে বিশেষ এক পরিস্থিতিতে কারাগার থেকেই তাকে আবারও নামতে হয় হ্যাকিংয়ের ময়দানে। সরকারের সহায়তায়, রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় তার মেধা হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র।

সিরিজে মানসিভ চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান। চরিত্রটির একাধিক পরিবর্তন আছে বলে জানান প্রীতম হাসান। বলেন, ‘চরিত্রটা নিয়ে বেশি বলতে চাই না। তবে এটা ঠিক যে চরিত্রটির একটা জার্নি আছে। আমার সঙ্গে আশা করি দর্শকরাও সেই জার্নিতে শামিল হবেন। মানিসভ হ্যাকার হলেও তার কাজের একটা উদ্দেশ্য থাকে। সেটাও দর্শকদের ভালো লাগবে বলে মনে হয়। নির্মাতা শিহাব শাহীন দারুণ করে সিরিজটি নির্মাণ করেছেন।’

এই অভিযানে মানসিভের দেখা হয় অনুরার সঙ্গে। এ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। টিজারে মেহজাবীনকে দেখা গেছে নতুন অবতারে, অ্যাকশন লুকে এবং অ্যাকশন দৃশ্যে। তার এই রূপ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বাড়িয়েছে উত্তেজনা। শক্তিশালী, আত্মবিশ্বাসী ও রহস্যময় উপস্থিতি নিয়ে তিনি গল্পে যুক্ত করেছেন ভিন্ন মাত্রা।

মেহজাবীন চৌধুরী বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং। এই চরিত্র আমাকে অনেক নতুন কিছু শেখার সুযোগ দিয়েছে, যার মধ্যে অন্যতম হলো অ্যাকশন। এর আগে আমি এই লেভেলের অ্যাকশন করিনি। অ্যাকশন ডিরেক্টর মি. এডওয়ার্ড এবং তার টিম অসাধারণ ছিল। খুব অল্প সময়ের মধ্যে তারা আমাকে অনেক কিছু শিখিয়েছে। স্ক্রিপ্ট প্রথম শুনেই এই দিকটা আমাকে অনুপ্রাণিত করেছে, সত্যি বলতে খুব আকর্ষণীয় লেগেছিল।’

শুটিংয়ে যাওয়ার আগে মেহজাবীন জানিয়েছিলেন, তিনি এমন কিছু করতে যাচ্ছেন যা হয়তো আগে করেননি। শুটিংয়ে কি তেমনটাই হলো? মেহজাবীন বলেন, ‘পর্দায় এমন কিছু করতে পেরেছি, যা আগে কখনও করিনি। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। পুরো টিম দারুণ সাপোর্ট দিয়েছে, সবাই অনেক পরিশ্রম করেছে। এখন বাকিটা দর্শকদের হাতে, তারাই বলবেন আমরা কেমন কী করতে পেরেছি।’

নির্মাতা শিহাব শাহীন বরাবরের মতোই সমসাময়িক ও টানটান গল্প বলায় পরিচিত। ‘ক্যাকটাস’-এ প্রযুক্তি, থ্রিল ও অ্যাকশনের মিশেলে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা উপহার দেওয়ার ইঙ্গিত মিলেছে টিজারে। শুটিং শুরুর আগে নির্মাতা জানিয়েছিলেন, এ সিরিজের মাধ্যমে তিনি নিজস্ব একটা স্পাই চরিত্র তৈরি করতে চান, স্পাই ইউনিভার্স করার কথাও বলেছিলেন শিহাব শাহীন। এর কতটা সম্ভব হলো? ‘সিরিজ দেখলেই সেটা দর্শকরা বুঝতে পারবেন’- বললেন নির্মাতা।

শিহাব শাহীন আরও বলেন, ‘টিজার দেখে দর্শকরা হয়তো বুঝতে পারছেন যে, এবারের শুটিং সাধারণ না, বেশ চ্যালেঞ্জিং। এর চেয়েও বেশি চ্যালেঞ্জিং এর গল্প। টিজারে যতটা ধারণা পাওয়া যায়, গল্পের পরিসর তার চেয়েও অনেক বড়।’

নির্মাতা জানিয়েছেন, ‘ক্যাকটাস’র গল্পটা গড়ে উঠেছে মানসিভকে কেন্দ্র করে। তার সঙ্গে অনুরা চরিত্রটি গল্পে নিয়ে আসে নতুন মোড়।

চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’র গল্প লিখেছেন শিহাব শাহীন, আল-আমীন-হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর, রেজওয়ান কবির। চিত্রনাট্য করেছেন শিহাব শাহীন। এতে আরও অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানষ বন্দোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু, সানজিদা তাসনীম। সিরিজের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এডওয়ার্ড গোমেজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এমন কিছু করেছি, যা আগে করিনি: মেহজাবীন চৌধুরী

প্রকাশিত সময় : ০৭:৪৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬